অ্যাসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কী হওয়া উচিত বলে আপনি মনে করেন?
অ্যাসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কী হওয়া উচিৎ বলে আপনি মনে করেন?
একজন অ্যাসিডদগ্ধ নারী(বা পুরুষ) বেঁচে থেকেও তিনি প্রতি্টি মুহূর্ত কষ্টের অনলে
জ্বলতে থাকেন। যে অপূরণীয় ক্ষতি তার হলো, এর ক্ষতিপূরণ কোন অর্থ বা সম্পদের বিনিময়ে কী
হতে পারে? নিশ্চয়ই না।
সেই ভয়ংকর দুঃস্বপ্নের ক্ষণ থেকে তিনি জীবন যুদ্ধে বার বার হারতে থাকেন। যে দুর্বৃত্ত অ্যাসিড
ভয়ংকর মানুষ রূপি পশুটি অ্যাসিড নিক্ষপ করে একজন সুস্থ্য মানুষকে জ্বলন্ত অগ্নিসম
কষ্টের মাঝে ঠেলে দিলো, সে বুক ফুলিয়ে বহাল তবিয়তে নিশ্চিন্ত জীবন নিয়ে চলতে থাকবে
এটা কী মেনে নেয়া যায় বলেন? সে ভয়ংকর অপরাধীর শাস্তি কি হতে পারে বলে
আপনি মনে করেন? সেই অপরাধীর যেন যথোচিত সর্বোচ্চ শাস্তি প্রাপ্তি ঘটে সে জন্যে কী
সামাজিক মানুষ হিসেবে আমাদের কোন দায় দায়িত্ব নেই। যদি থাকে তা হলে আমরাও তো
তার শাস্থির জন্য সরকা্রের নিকট আবেদন বা দাবি জানাতে পারি। আসুন না সমাজের
একজন সচেতন মানুষ হিসেবে একজন অ্যাসিডদগ্ধ নারী/পুরুষের পাশে দাঁড়াই। আর
সাথে সাথে অ্যাসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তির বিধান করে তার শাস্তি নিশ্চিত করা
সহ সমাজে অ্যাসিড সন্ত্রাস বন্ধ করার জন্য ক্যাম্পেইন/ অভিযান চালাই।

Comments