হেফাজতকর্মীরা রঙ মেখে শুয়ে ছিল - প্রধানমন্ত্রী : শাপলা চত্বরে আমরা গোলাগুলি করিনি : তত্ত্বাবধায়ক এলে নির্বাচনই দেবে না
সংসদ রিপোর্টার 44 পরের সংবাদ» গত ৫ মে গভীর রাতে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের শাপলা চত্বর থেকে সরানোর সময়ে কোনো গোলাগুলি হয়নি বলে দাবি করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সেই (৫ মে) দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। তারা সেখানে গায়ে লাল রঙ মেখে পড়ে ছিল। পরে পুলিশ যখন তাদের ধরে টান দেয় দেখা গেল উঠে দৌড়াচ্ছে। দেখা গেল লাশ দৌড় মারল। অথচ তারা (বিরোধী দল) ১ লাখ ২ হাজার গুলি, হাজার হাজার লাশের কথা বলে বেড়াচ্ছে। ভারত থেকে ট্রাক এসে নাকি সব লাশ নিয়ে চলে গেছে। এ ধরনের আজেবাজে মিথ্যাচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। ধর্মের নামে এই অসত্য কথা বলে কোন ধরনের ইসলাম পালন তা আমি জানি না। নির্বাচন নিয়ে সম্প্রতি সংসদে দেয়া বক্তব্য বিরোধী দল বিকৃত করে প্রচার করছেন এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, যারা ৩ মাসের জায়গায় ২ বছর থেকেছে, আর এবার এলেও আরও আটঘাট বেঁধে আসবে। এবার মোটেও নড়াতে পারবেন না। এবার আর ইলেকশনই দেবে না। তাদের এই বিকৃতি একদিক থেকে ভালোই হচ্ছে। মানুষ জানতে পারছে তত্ত্বাবধায়ক সরকার এলে পরে এদেশে আর কোনো ইলেকশনই হবে না। এ বাস্...