যেভাবে সফল হলাম
আপডেট: ০০:৫৪, ডিসেম্বর ০১, ২০১৩ | প্রিন্ট সংস্করণ ২৫ ৩৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে গত ২১ নভেম্বর। মেধাতালিকায় শীর্ষস্থান অর্জনকারী তিন মেধাবী জানাচ্ছেন নতুনদের জন্য তাঁদের অভিজ্ঞতা। প্রথম হতে ভালোই লাগে! রিদওয়ান ইসলাম সম্মিলিত মেধাতালিকায় প্রথম জীবনে কখনো দূরবর্তী কোনো লক্ষ্য নির্ধারণ করে এগোইনি। এটি আমার ব্যক্তিত্বের একটি সীমাবদ্ধতা। কেউ কখনো জীবনের লক্ষ্য জানতে চাইলে বলতাম, মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করা। কলেজজীবনে বলতাম, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বলতাম, অনার্স পরীক্ষায় ভালো রেজাল্ট করা আর তার পরে বলতাম, মাস্টার্স পরীক্ষায় ভালো রেজাল্ট করা। সত্যিই, আমার জীবনের নির্দিষ্ট কোনো লক্ষ্য কখনো ছিল না। যখন ফার্মেসি বিভাগ থেকে অনার্স পরীক্ষায় সিজিপিএ-৩.৯৫ নিয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করলাম, তখন ভাবলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার চেষ্টা করতে পারি অথবা স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টাও করতে পারি উচ্চতর ডিগ্রি নিতে। আমার জন...