Posts

Showing posts with the label কবিতা

কাজলা দিদি

যতীন্দ্রমোহন বাগচী বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক্-বলা কাজলা দিদি কই? পুকুর ধারে লেবুর তলে, থোকায় থোকায় জোনাই জ্বলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই? সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো; দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো? খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন, ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো? আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো? বল্ মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে! দিদির মত ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন ক'রে রবে? আমিও নাই---দিদিও নাই---কেমন মজা হবে! ভূঁই-চাঁপাতে ভরে গেছে শিউলী গাছের তল, মাড়াস্ নে মা পুকুর থেকে আনবি যখন জল | ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে, উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল, দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল্ | বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই? লেবুর তলে পুকুর পাড়ে ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে, ফুলের গন্ধে ঘুম...

মা আমার রাণী

Image
সারা বিশ্বে খোজেছি মা দেখিতে তোমার মায়াবী মুখ, পাইনি মাগো শান্তি কভু না দেখে তোমার মায়াবী চোখ। পৃথিবীর সবখানে আছে  কতইনা মায়ের হাসি সব মায়ের আচল ছেড়ে মা তোমাকেই ভাল বাসি। কত না মায়ায় জড়ানো তোমার গাঢ়সবুজের আচলখানী আপন মায়ের মমতায় ভড়া ঘ্রান রক্তলাল তোমার উড়নাখানী। সন্তান হাড়ানো ব্যাথায় যখন মলিন দেখি তোমার মুখখানী উন্মত্ত হয়ে যায় মন আমার  হতে চাই তোমার শত্রুর খুনী। যখনি দেখি তোমার মায়াবী হাসি মাখা মুখখানী এই বুঝি দেখিতে পেলাম আমার মা, সকল দেশের রাণী। লেখক এইচ এম শরীফ উল্লাহ এইচ এম শরীফ উল্লাহ -এর ব্লগ ৯ টি মন্তব্য ১৯ ডিসেম্বর ২০১১, ১৬:৫৬ বিবিধ প্রিন্ট করুন ৯ টি মন্তব্য নীলবালক ১৯ ডিসেম্বর ২০১১, ১৭:১১ এইচ এম শরীফ উল্লাহ ২০ ডিসেম্বর ২০১১, ০৬:১২ নীল ভাই শোভেচ্ছা  কুলছুম আক্তারী মুন ১৯ ডিসেম্বর ২০১১, ১৭:৫৬ মা । মোঃ মুজিব উল্লাহ ১৯ ডিসেম্বর ২০১১, ১৮:১৩ এইচ এম শরীফ উল্লাহ ২০ ডিসেম্বর ২০১১, ০৬:১০ মুজিব উল্লাহ ভাই অভিনন্দন রইলো। বিধুভূষণ ভট্টাচার্য ১৯ ডিসেম্বর ২০১১, ১৮:৪২ জননী জন্মভূমি! শুভেচ্ছা শরীফ উল্লাহ ভাই এইচ এম শরীফ উল্লাহ ২০ ডিসেম্বর ২০১১, ০৬:০১ ধন্যবাদ বিধ...

মা আমার রাণী

Image
সারা বিশ্বে খোজেছি মা দেখিতে তোমার মায়াবী মুখ, পাইনি মাগো শান্তি কভু না দেখে তোমার মায়াবী চোখ। পৃথিবীর সবখানে আছে  কতইনা মায়ের হাসি সব মায়ের আচল ছেড়ে মা তোমাকেই ভাল বাসি। কত না মায়ায় জড়ানো তোমার গাঢ়সবুজের আচলখানী আপন মায়ের মমতায় ভড়া ঘ্রান রক্তলাল তোমার উড়নাখানী। সন্তান হাড়ানো ব্যাথায় যখন মলিন দেখি তোমার মুখখানী উন্মত্ত হয়ে যায় মন আমার  হতে চাই তোমার শত্রুর খুনী। যখনি দেখি তোমার মায়াবী হাসি মাখা মুখখানী এই বুঝি দেখিতে পেলাম আমার মা, সকল দেশের রাণী। লেখক এইচ এম শরীফ উল্লাহ এইচ এম শরীফ উল্লাহ -এর ব্লগ ৯ টি মন্তব্য ১৯ ডিসেম্বর ২০১১, ১৬:৫৬ বিবিধ প্রিন্ট করুন ৯ টি মন্তব্য নীলবালক ১৯ ডিসেম্বর ২০১১, ১৭:১১ এইচ এম শরীফ উল্লাহ ২০ ডিসেম্বর ২০১১, ০৬:১২ নীল ভাই শোভেচ্ছা  কুলছুম আক্তারী মুন ১৯ ডিসেম্বর ২০১১, ১৭:৫৬ মা । মোঃ মুজিব উল্লাহ ১৯ ডিসেম্বর ২০১১, ১৮:১৩ এইচ এম শরীফ উল্লাহ ২০ ডিসেম্বর ২০১১, ০৬:১০ মুজিব উল্লাহ ভাই অভিনন্দন রইলো। বিধুভূষণ ভট্টাচার্য ১৯ ডিসেম্বর ২০১১, ১৮:৪২ জননী জন্মভূমি! শুভেচ্ছা শরীফ উল্লাহ ভাই এইচ ...