Posts

Showing posts with the label ইসলাম বিদ্বেষী সুনরঞ্জিত

গুরঞ্জিতের সুর এবং মুক্তিযুদ্ধ

স্টালিন সরকার : গান-বাজনা, নাটক-সিনেমাসহ বিনোদনমূলক অনুষ্ঠান কেন্দ্র করে এক সময় টেলিভিশনের দর্শক গড়ে উঠতো। মানুষের মধ্যে জানার আগ্রহ বৃদ্ধি পাওয়ায় কয়েক বছর আগে টেলিভিশনের সচিত্র খবর হয়ে উঠে জনপ্রিয়। বর্তমানে মানুষের মধ্যে রাজনীতি সচেতনতা বৃদ্ধির কারণে বেসরকারি টেলিভিশনের টকশো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। টকশোগুলোর মাধ্যমে ‘হঠাৎ করে কিছু বুদ্ধিজীবী’ গজিয়ে উঠলেও বিশিষ্টজনদের মধ্যে অনেকেই নিয়মিত টকশোতে যান বিভিন্ন ইস্যুতে কথাবার্তা বলেন। দেশের সাধারণ মানুষ দুঃখ-দুর্দশায় থাকলেও বলতে পারেন না; বিশিষ্টজনেরা তাদের কথাই তুলে ধরেন। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, আইন-আদালত সবকিছুই টকশোতে আলোচনা হয়। এসব ক্ষমতাসীনদের বিরক্তির কারণ হলেও মানুষ উপভোগ করেন; ক্ষেত্রবিশেষে উপকৃত হন। বিষয়ভিত্তিক অভিজ্ঞতা নিয়ে কেউ কথা বলেন; আবার কেউ সব বিষয়ে কথা বলে থাকেন সবজান্তার মতো। আলোচনা সভা এবং টকশোর এই ‘সবজান্তার’ তালিকায় যে কজনের নাম রয়েছে তাদের অন্যতম হচ্ছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত। কালো বিড়াল ধরতে গিয়ে নিজেই কালো বিড়াল হওয়া এই প্রবীণ নেতা প্রায় প্রতিদিনই আলোচনা...