দুই দণ্ডিত মন্ত্রী বৈধ নন!
মিজানুর রহমান খান | আপডেট: ০২:১৮, মার্চ ২৯, ২০১৬ | প্রিন্ট সংস্করণ ৬ Like ৩৮ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের মন্ত্রিত্বের বৈধতা এখন প্রশ্নের সম্মুখীন। যদিও তাঁরা গতকাল মন্ত্রিসভা বৈঠকে যোগ দিয়েছেন। আইন ও বিচারমন্ত্রী আনিসুল হক গতকাল সাংবাদিকদের কাছে দাবি করেন যে, দুই মন্ত্রী দোষী সাব্যস্ত হয়েছেন। কিন্তু তাঁদের শপথ ভঙ্গ হয়নি। অথচ এর আগে শুনানিকালে প্রধান বিচারপতি এস কে সিনহা মন্ত্রীদ্বয়ের আইনজীবীদের কাছে প্রশ্ন রেখেছিলেন শপথ ভঙ্গের শাস্তি কী? এ বিষয়ে নানা অনুসন্ধানে এটা প্রতীয়মান হয়েছে যে, বিদ্যমান সাংবিধানিক আইন ও সাংবিধানিক রেওয়াজ অনুযায়ী আদালত অবমাননার দায়ে দণ্ডিত দুই মন্ত্রীর পদ ২৭ মার্চ অপরাহ্ণে তাঁদের দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে শূন্য হয়ে গেছে। তাঁরা এখন পদে বহাল থাকায় ব্রিটিশ ক্যাবিনেট সরকার প্দ্ধতির যে রীতি আমরা অনুসরণ করি, সেটাও লঙ্ঘিত হচ্ছে। সংবিধানের ৫৫ অনুচ্ছেদে বল...