ভোটকেন্দ্রে না যেতে হুমকি, আতঙ্ক ছড়াতে অভিযান
নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০১৫ নির্বাচনের আগে দলীয় মেয়র পদপ্রার্থী এবং দলের নেতা-কর্মীদের মারধর করে আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেছে বিএনপি। এ ছাড়া ভোটকেন্দ্রে না যেতে হুমকি-ধমকির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিএনপির প্রার্থীদের একাধিক নির্বাচন সমন্বয়কারীসহ ৭০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। আতঙ্ক ছড়াতে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা বেশ কিছু পৌরসভায় মোটরসাইকেল দিয়ে মহড়া দিয়েছে। রোববার রাত থেকেই অধিকাংশ নির্বাচনী এলাকায় গ্রেপ্তার অভিযান চলছে। ভোটের দিন কেরামতি দেখানোর জন্যই এসব অভিযান চালানো হচ্ছে রুহুল কবির রিজভী যুগ্ম মহাসচিব, বিএনপি গতকাল সকালে ও সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন। রিজভী বলেন, গত রোববার রাত থেকেই অধিকাংশ নির্বাচনী এলাকায় গ্রেপ্তার অভিযান ও হুমকি চলছে। ভোটের দিন কেরামতি দেখানোর জন্যই এসব অভিযান চালানো হচ্ছে। উড়ো খবরের দোহাই দিয়ে পুলিশ-র্যাবের এই অপতৎপরতা মূলত একটি কারসাজি। এর কারণ, বিএনপির নেতা-কর্মী ও জনগণ যাতে ভ...