কেন খাবেন সালাদ
ফারহানা নিশি ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ শেয়ার মন্তব্য() প্রিন্ট অ- অ অ+ পুষ্টিবিদ আইসিডিআরবি পুষ্টিগুণে ভরপুর এবং সহজপাচ্য খাবারের মধ্যে সালাদ অতুলনীয়। শীতে নানা ধরনের রঙিন সবজি পাওয়া যায়। তাই এ সময়ে বেশি করে সালাদ খেতে পারেন। পাতা সবজি, ফল, মিশ্র সালাদসহ নানা ধরনের সালাদ তৈরি করা যায়। সালাদের পুষ্টিমূল্য বৃদ্ধি করতে ছোট ছোট মাংসের টুকরা, চিংড়ি, বাদাম, টকদই, মেয়নেজ, পনির, অলিভ অয়েল, মধু ইত্যাদি দেওয়া হয়। এতে শুধুই যে পুষ্টিগুণ বাড়ে তা নয়, সঙ্গে সঙ্গে স্বাদ, গন্ধ ও পুষ্টিমূল্যেরও তারতম্য হয়। যে বয়সের জন্যই কিংবা যে ঋতুই হোক না কেন সালাদ প্রতিদিনই খাওয়া যায়। উপকারিতা ♦ সালাদ সব বয়সীদের জন্যই উপকারী। তবে পরিমাণ ও কার জন্য কোনটা জরুরি সেটা জানতে হবে। ♦ প্রচুর খাদ্য আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়। ♦ অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় ফ্রি রেডিক্যালস কমিয়ে দেয়, ফলে ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। ♦ ক্যালরি কমায় কিন্তু খাবারে তৃপ...