কারাগারে ভয়াবহ মানবিক বিপর্যয়
(ইনকিলাব ঢাকা, রোববার, ০২ জুন ২০১৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪২০, ২২ রজব ১৪৩৪ ) সাখাওয়াত হোসেন : ধারণক্ষমতার প্রায় তিনগুণ বেশি বন্দী নিয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে কাটছে কারাগারে আটক বন্দীদের জীবন। রাজনৈতিক নেতা, ভিআইপি বন্দী, ইসলামী চিন্তাবিদ, জঙ্গি ও পেশাদার অপরাধীদের রাখা হচ্ছে একই সেলে। কাশিমপুর হাই সিকিউরিটি সেন্ট্রাল কারাগারটি ফাঁসির আসামি, জঙ্গি ও ভয়ঙ্কর সন্ত্রাসীদের রাখার জন্য তৈরি করা হলেও এখন ওই কারাগারে ভিআইপি ও দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকর্মীদের রাখা হচ্ছে। সুচিকিৎসা ও সঠিক পরিচর্যা না থাকায় কোন ব্যক্তি কারাগারে সুস্থ অবস্থায় গেলে ফিরে আসছেন অসুস্থ হয়ে। বর্তমানে দেশের ৬৮টি কারাগারে তিল ধারণের ঠাঁই নেই। বন্দী ধারণক্ষমতা ২৮ হাজার হলেও বর্তমানে সেখানে ৭৪ হাজারের অধিক বন্দী অবস্থান করছেন। প্রতিদিনই বাড়ছে বন্দীর সংখ্যা। সর্বত্রই লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। নানা অব্যবস্থার পাশাপাশি কারাগারগুলোতে অবাধে বিক্রি হচ্ছে হেরোইন, ইয়াবা ও গাজাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য। আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত সন্ত্রাসীরা কারাগারে বসেই নিয়ন্ত্রণ করছে আন্ডারওয়ার্ল্ড। কারাগারে বসে মোবাইলফো...