Posts

Showing posts with the label গাজা বনাম ইসরাইল

ইসরাইলি অবরোধে গাজায় ভয়াবহ খাদ্য সঙ্কট

Image
রয়টার্স, বিবিসি « আগের সংবাদ 3 পরের সংবাদ» ইসরাইলের অবরোধের কারণে ভয়াবহ খাদ্য সঙ্কটে পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার অধিবাসীরা। গাজার কর্মকর্তারা বলছেন, ইসরাইল গাজার ওপর নতুন করে অবরোধ জোরদার করার পর এ অবস্থার সৃষ্টি হয়েছে। এই অবরোধ চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কেরেম শ্যালোম ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেয়ার পর গাজার জনজীবনে নতুন করে দুরাবস্থা নেমে এসেছে। সেই সঙ্গে গাজার লোকজন চলাচল ও মালামাল পরিবহনের ওপর কড়াকড়ি আরোপ করেছে ইসরাইল। এ নিয়ে জাতিসংঘ মানবিক ত্রাণ সমন্বয়ক জেমস ডাব্লিউ রলে বুধবার বিবৃতিও দিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইলি অবরোধের ফলে গাজার খাদ্য ও জরুরি পণ্যের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। রান্নার গ্যাসেরও অভাব দেখা দিয়েছ সেখানে। এতে জনজীবন বিপন্ন এবং বহু পরিবার দুর্যোগে পড়তে যাচ্ছে। ডাব্লিউ রলে আরও জানান, গাজার ওপর অবরোধ অব্যাহত থাকলে সেখানে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। গত সোমবার ইসরাইলের কেরেম শ্যালোম ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেয়। ইসরাইল থেকে গাজায় খাদ্য-সামগ্রী ও নিত্যপণ্য আসার...