Posts

Showing posts with the label আওমামী চকতান্ত

সমাবেশে সাংবাদিক-পেশাজীবী নেতারা: দেশে ৭৫’র পুনরাবৃত্তির অপচেষ্টা চলছে, বুধবার ৪ ঘন্টার অবস্থান কর্মসূচি

Image
স্টাফ রিপোর্টার 36 পরের সংবাদ» দৈনিক আমার দেশ-এর সাহসী সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও পত্রিকার প্রেস খুলে দেয়ার দাবিতে মঙ্গলবার (আজ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ও পেশাজীবীরা। সমাবেশে নেতারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই গণমাধ্যম আক্রান্ত হয়। এর আগেও ৭৫’এ আক্রান্ত হয়েছিল। বর্তমানেও দেশে ৭৫’র পুনরাবৃত্তির অপচেষ্টা চলছে। গণমাধ্যমের ওপর হামলার এই কঠিন সময়েও সরকারের নিবর্তনমূলক আচরণের প্রতিবাদে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণ-আন্দোলনে গড়ে তোলার আহ্বান জানান তারা। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কর্মসূচিতে সাংবাদিক ও পেশাজীবী নেতারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একই দাবিতে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষণা দেন তারা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবদুস শহীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক ড. আ,ফ,ম ইউসুফ হায়দার, ঢাকা রিপোর্টার ইউনিটির (ডি...