আমের নাম তাইওয়ান গ্রিন
বাংলাদেশ বিবিধ কৃষি আনোয়ার হোসেন, ১৩ ২০১৭, ০২:৩০ প্রিন্ট সংস্কর চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের বাগানের গাছে ঝুলছে তাইওয়ান গ্রিন আম। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো আমের নাম তাইওয়ান গ্রিন। আম তো নয়, যেন ছোটখাটো লাউ। গাঢ় সবুজ রঙের একেকটি আমের ওজন ৯০০ গ্রাম থেকে সোয়া কেজি। চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের গবেষণা বাগানের দুটি গাছে ঝুলছে এমন আম। কৃষিবিদদের মতে, শুধু আকৃতি ও ওজনের দিক থেকেই নয়, গুণ ও মানেও আমপ্রেমীদের মন জয় করবে এই আম। চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক সাইফুর রহমান প্রথম আলো কে বলেন, ভিয়েতনাম থেকে আনা হয়েছে এই জাত। ভিয়েতনাম থেকে রপ্তানিযোগ্য আমের তালিকায় স্থান করে নিয়েছে এই আম। ২০১২ সালে শিক্ষাসফরে ভিয়েতনামে যান বাংলাদেশের বিভিন্ন হর্টিকালচার সেন্টারের ১২ জন উদ্যানতত্ত্ববিদ। সম্ভাবনাময় জাত মনে করে তাঁরা তাইওয়ান গ্রিনের ‘সায়ন’ (চারা তৈরির উপযোগী ডগা) সংগ্রহ করে নিয়ে আসেন বাংলাদেশে। চারা তৈরির পর ২০১৩ সালে চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার...