পরকীয়া প্রেমের ব্যাপারে ১২টি ভীষণ বিস্ময়কর সত্য!
জীবন চর্চা | ৭ বৈশাখ ১৪২২ | Monday, April 20, 2015 অনির্বাণ নিউজ.কম , ঢাকা ■ মানুষ যখন তাঁর সঙ্গীকে আর ভালোবাসতে পারে না , তখনই সে প্রতারণা করে! কিন্তু আসলেই কি তাই ? Rutgers University study- এর একটি গবেষণায় দেখা গিয়েছে যে ৫৬% পুরুষ স্ত্রীর সাথে ভালো সম্পর্ক ও সুন্দর দাম্পত্য জীবন থাকার পরও অন্য নারীর সাথে যৌন সম্পর্ক গড়ে তোলেন। হ্যাঁ , দাম্পত্যে প্রতারণার ব্যাপারে এমন অনেক কিছুই আছে যা আসলে আমরা ভুল জানি। চলুন , জানি এমন ১২টি সত্য , যেগুলো নিঃসন্দেহে আপনাকে ভীষণ বিস্মিত করবে। ১) বেশিরভাগ পুরুষই চিট করার সময়েও স্ত্রীকে ভালোইবাসেন। স্ত্রীকে ভালোবাসেন না বলে তাঁরা প্রতারণা করেন না। বরং নিজেদের সম্পর্কের বর্তমান থেকে হতাশ হয়ে যান বলে প্রতারণা করেন। ২) পুরুষ সাধারণত প্রতারণার জন্য তেমন নারীকেই বেছে নেন যাকে তাঁরা চেনেন এবং যারা তাঁর বেশ আশেপাশেই থাকে। এই জন্যই অফিসে বা বন্ধু/আত্মীয় মহলে পরকীয়ার ঘটনা বেশী ঘটে। তাই নারীরা একটু সচেতন হলেই আসলে ...