Posts

Showing posts with the label পাসপোর্ট

!! কিভাবে ঘরে বসেই পাসপোর্ট করবেন !!

Image
২২ শে মে, ২০১৪ রাত ১:০৬ | শেয়ারঃ 0 0 যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। কিছুদিন আগেও পাসপোর্ট তৈরি করার বিষয়টি অত্যন্ত ঝামেলার ছিল, আজকাল আর তেমন নেই। পুরো প্রক্রিয়াটি বেশ সহজ হয়ে এসেছে এবং আপনি এখন চাইলে খুব সহজে নিজের ঘরে বসেই পাসপোর্ট তৈরি করার প্রাথমিক কাজগুলো করে ফেলতে পারবেন। এতে দুটো উপকার হয়। প্রথমত আপনার সময় বাঁচে, দ্বিতীয়ত অহেতুক অনেক দৌড়াদৌড়ির হাত থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও দালালদের ওপরে আর নির্ভরশীল হতে হয় না। আসুন, জেনে নেই অনলাইনে পাসপোর্ট তৈরি করার পুরো প্রক্রিয়াটি। পাসপোর্ট ফরম পূরণ- -অনলাইনে পাসপোর্টের ফরম পূরণ করার জন্য প্রথমে যেতে হবে http://www.dip.gov.bd  এই ঠিকানায়। -হোম পেইজের ডান পাশে Service বক্সে Apply online for mrp এই অংশে ক্লিক করার পর পাসপোর্ট-সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা আসবে। Continue to online enrollment ট্যাবে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফরমটি আসবে। এই ফরমে যেসব তথ্য চাওয়া হয়েছে সেসব তথ্য দিতে হবে। -তবে ফরমের ঠিক ওপরের অংশ Delivery Type-এর নিচে Supporting Document নামে যে আলাদা একটি বক্স রয়েছে। সাধারণ নাগরিক সেটি পূরণ...

পাসপোর্টের টাকা জমা দেওয়া যাবে আরও পাঁচ ব্যাংকে

Image
বিশেষ প্রতিনিধি  |  আপডেট: ১২:৪১, জানুয়ারি ১৩, ২০১৪ ১০             পাসপোর্টের টাকা এখন থেকে সোনালী ব্যাংক ছাড়াও আরও পাঁচটি ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার ব্যাপারে অন্য পাঁচটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর। যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান প্রথম আলোকে এ তথ্য জানান। এত দিন এ টাকা শুধু সোনালী ব্যাংকেই জমা নেওয়া হতো। |এ পাঁচটি ব্যাংক হলো ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া , প্রিমিয়ার ব্যাংক , ওয়ান ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক । এসব ব্যাংকের যেকোনো শাখায় অর্থ জমা দেওয়া যাবে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে। অনলাইনে ক্রেডিট কার্ড ও মোবাইলের মাধ্যমে পাসপোর্টের ফি এসব ব্যাংকে পরিশোধ করা যাবে।