Posts

Showing posts with the label ডান্ডাবেড়ি

হাইকোর্টের রুল : বিএনপি নেতাদের ডান্ডাবেড়ী ও হ্যান্ডকাপ কেন অবৈধ নয়

স্টাফ রিপোর্টার : রিমান্ডে নিয়ে বিএনপির নেতাকর্মীদের পল্টন থানা হাজতে ডা-াবেড়ী ও হ্যান্ডকাপ লাগানো অবস্থায় রাখা কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শককে দু’সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।  বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রুল জারি করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন আদালত। গত ২৪ মার্চ একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়। তাকে আদালতে শুনানিতে সহযোগিতা করেন অ্যাডভোকেট সালেহউদ্দিন, রুবায়েত হোসেন, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও ব্যারিস্টার ফজলুল করীম ম-ল। আদালত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে নয়া দিগন্ত পত্রিকার সম্পাদকের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন এবং দু’সপ্তাহের মধ্যে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।  পল্টন থানায় দায়ের করা মামলায় ম্যাজিস্ট্রেট আদালত গত ২০ মার্চ বিএনপি চেয়ারপার্সনের উপদ...

আওয়ামী লীগের ডাণ্ডাবেড়ির গণতন্ত্র

Image
স্টাফ রিপোর্টার « আগের সংবাদ 44 ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ডাণ্ডাবেড়ির রাজনীতি শুরু করেছে। ফৌজদারি কার্যবিধিতে আসামিকে ডাণ্ডাবেড়ি পরানোর কোনো বিধান নেই। কিন্তু কে মানে কার কথা। কথায় আছে না ‘কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই’। এখন আওয়ামী লীগের হয়েছে এ অবস্থা। বর্তমান ক্ষমতাসীন দল কোনো আইন কিংবা নিয়মের তোয়াক্কাই করছে না। দলটির যখন যা মনে আসে, তাই করে যাচ্ছে। ডাণ্ডাবেড়ি কেবল দুর্ধর্ষ আসামিদের বেলায় পরানোর বিধান থাকলেও বর্তমান সরকার রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে এ অস্ত্রটি অহরহ ব্যবহার করছে। ডাণ্ডাবেড়ি পরিয়ে রাজবন্দীদের অমানবিকভাবে নির্যাতন চালানো হচ্ছে। আটকের পর সম্মানিত ব্যক্তিদের ডাণ্ডাবেড়ি পরিয়ে খুনি ও দুর্ধর্ষ সন্ত্রাসীর মতো আচরণ করা হচ্ছে। বিএনপি নেতাকর্মীদর ডাণ্ডাবেড়ি পরা অবস্থার ছবি বৃহস্পতিবার পত্রিকায় এসেছে। এতে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতা ও ’৯০-এর গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ মনিকেও দেখা গেছে ডাণ্ডাবেড়ি পরা অবস্থায়। এর আগে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও প্রচার বিভাগের সেক্রেটারি তাসনিম আ...