কলেজ ছাত্রীকে পর্যটন মোটেলে আটকে রেখে গণধর্ষণ : গোপালগঞ্জে কাউন্সিলরসহ আটক ৩
গোপালগঞ্জ প্রতিনিধি « আগের সংবাদ 21 পরের সংবাদ» গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রীকে পর্যটন মোটেলে আটক করে পালাক্রমে ধর্ষণের ঘটনায় পৌর কাউন্সিলরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে পুলিশ ওই ৩ জনকে টুঙ্গিপাড়া পর্যটন মোটেল থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো টুঙ্গিপাড়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লিটন শেখ, বখাটে আলীম বিশ্বাস ও পর্যটনের কর্মচারী জালাল উদ্দিন। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় ওই ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বরাত দিয়ে টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) নূর হোসেন বলেন, কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৃত সেকেল বিশ্বাসের ছেলে আলীম বিশ্বাস মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। শনিবার ওই ছাত্রী কোটালীপাড়া উপজেলা সদরে বই কিনতে গেলে আলীম বিশ্বাস তাকে টুঙ্গিপাড়া নিয়ে যায়। পরে আলীম ওই ছাত্রীর সঙ্গে পৌর কাউন্সিলর লিটনের পরিচয় করিয়ে দেয়। লিটন তাকে পৌরসভায় চাকরির দেয়ার প্রলোভন দেখিয়ে তার অফিসে নিয়ে যাওয়ার কথা বলে পর্যটন মোটেলের একটি কক্ষে নিয়ে আটকে রাখে। পরে পর্যায়ক্রমে ...