ইংরেজিতে ভালো করতে হলে...
আপডেট: ০০:৪৬, এপ্রিল ১০, ২০১৫ | প্রিন্ট সংস্করণ ০ Like বিসিএস ৩৫তম প্রিলিমিনারির ফল ঘোষণা করা হয়েছে। এখন লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতির নানা দিক নিয়ে ধারাবাহিকভাবে পরামর্শ দিচ্ছেন ৩০তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী সুশান্ত পাল। এই পর্বে ছাপা হলো ইংরেজি নিয়ে। বিসিএস পরীক্ষায় ভালো করা মূলত চারটি বিষয়ের ওপর নির্ভর করে — ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলা৷ কোনো কোনো বিভাগে পরীক্ষার্থীরা সাধারণত কম নম্বর পায়, কিন্তু বেশি নম্বরও তোলা সম্ভব, সেগুলো নির্ধারণ করুন এবং নিজেকে ওই বিভাগগুলোর জন্য ভালোভাবে প্রস্তুত করুন। সংক্ষিপ্ত প্রশ্ন, টীকা, শর্ট নোটস, সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ, অনুবাদ, ব্যাকরণ ইত্যাদি ভালোভাবে পড়ুন৷ নোট করে পড়ার বিশেষ কোনো প্রয়োজন নেই৷ এতটা সময় পাবেন না৷ বরং কোন প্রশ্নটা কোন সোর্স থেকে পড়ছেন, সেটা লিখে রাখুন রিভিশন দেওয়ার সময় কাজে লাগবে। আজকে লিখিত পরীক্ষার নতুন সিলেবাসের ইংরেজি নিয়ে লিখছি। ইংরেজিতে ভালো করার মূলমন্ত্র দুটি । এক. বানান ভুল করা যাবে না। দু...