সেনবাগে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ করল যুবলীগকর্মী
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ 2 পরের সংবাদ» যশোরে শিশু, সেনবাগে মাদরাসাছাত্রীকে যুবলীগকর্মীর ধর্ষণ, তাহিরপুরে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল যশোরে সাড়ে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। নোয়াখালীর সেনবাগে মাদরাসার এক ছাত্রীকে ধর্ষণ করেছে এলাকার এক যুবলীগকর্মী। সুনামগঞ্জের তাহিরপুরে মাদরাসাপড়ুয়া এক ছাত্রীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দিনাজপুরের বীরগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূর যৌনাঙ্গসহ শরীরে আগুন দিয়ে ঝলসে দেয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর : যশোর : যশোরে সাড়ে চার বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। শনিবার সদর উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুটির মা জানান, তার মেয়ে বিকালে প্রতিবেশী মৃত শাহেদ আলীর ছেলে রহম আলীর ঘরে টিভি দেখতে যায়। এ সময় রহম আলী তাকে একা পেয়ে ধর্ষণ করে। তার চিত্কার শুনে আমি গিয়ে তাকে উদ্ধার করি। গতকাল ধর্ষিতাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মহিলা পরিষদ কর্মকর্তারা গতকাল বিকালে হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। এ ব্যাপারে কোতোয়ালি থানায...