সালাম তোমায়, ২৪ ঘণ্টায় আত্মপ্রকাশ পার্কস্ট্রিটের ধর্ষিতা সুজেটের
http://zeenews.india.com/bengali/ videos/park-street-rape-victim_2375.html Update: June 18, 2013 21:24 IST এ যেন কুয়াশার চাদর ভেদ করে ঝলমলে সূর্যোদয়। এতদিন সুজেটের ঝাপসা, ঘষা, ঘষা ছবি দেথতেই অভ্যস্ত ছিলাম আমরা। অস্পষ্ট এক অবয়ব, যার শুধু আউট লাইনটুকুই বোঝা যায়। কিন্তু কুয়াশার চাদর সরে গেল মঙ্গলবার। ২৪ ঘণ্টার স্টুডিওতে। যে পার্কস্ট্রিট চরম বিপর্য়ের দিকে তাঁকে ঠেলে দিয়েছিল, মঙ্গলবার সেই গ্রাউন্ড জিরো থেকেই শুরু হল নতুন আত্ম নির্মাণ। বলা ভাল, এক নতুন লড়াই। ২৪ ঘণ্টার পর্দায় আত্মপ্রকাশ করার পর পার্কস্ট্রিটের ধর্ষিতা সুজেট জানালেন , "ধর্ষণ সমাজের লজ্জা, ধর্ষিতার নয়। এভাবে মুখ ঢেকে থাকব কেন? আমি ক্রিমিনাল নই তবু কেন মুখ ঢাকব? জঘন্য অপরাধের শিকার আমি। আমার মুখ ঝাপসা করবেন না। নাম, পরিচয় জানাতে লজ্জাবোধ করি না।" গতবছর ৫ ফেব্রুয়ারি মধ্যরাতে চলন্ত গাড়িতে ধর্ষণের শিকার হন সুজেট। দেখুন আত্মপ্রকাশের সেই এক্সক্লুসিভ ভিডিও সাধারণ মানুষের অসাধারণ লড়াইয়ের কথা আমাদের প্রেরণা জোগায়। ২০১২ পাঁচই ফেব্রুয়ারি সুজেটকে ধর্ষণ করা হয়...