সংসদে এ কি বললেন মহাজোটের দুই এমপি
সংসদ রিপোর্টার : জাতীয় সংসদে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাদীসের অপব্যাখ্যাকারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে ধর্মনিরপেক্ষ বলে ঘোষণা করা হয়েছে। সেই সাথে মুহাম্মদ (সা.)-এর প্রতিষ্ঠিত মদীনা রাষ্ট্রের সরকারের সাথে আওয়ামী লীগ সরকারের তুলনা করা হয়েছে। বলা হয়েছে, ইসলামই ধর্মনিরপেক্ষতা ধারণ করে। এমনকি মুহাম্মদ (সা.)-এর উম্মতের সাথে বাঙালি উম্মতের তুলনা করে বলা হয়েছে, মুহাম্মদ (সা.)-এর মদীনা রাষ্ট্রের বিরোধিতাকারী বনী কোরায়যার ৬শ’ লোকের মাথা কেটে দেয়া হয়েছে। এখন আমরা কেন বাঙালী উম্মতের বিরোধিতাকারীদের বিচার করতে পারবো না। গতকাল সোমবার জাতীয় সংসদে প্রেসিডেন্টের ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে জাসদের কার্যকরী সভাপতি মাঈন উদ্দিন খান বাদল ও জাপার সংসদ সদস্য নাসিম ওসমান এসব কথা বলেন। মাঈন উদ্দিন খান বাদল বলেন, রাসুল (সা.) যখন মক্কায় ছিলেন, তখন তিনি ছিলেন ধর্মপ্রচারক। রাসূল (সা.) মদীনায় গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। তিনি মদীনা সনদ প্রতিষ্ঠা করেছেন। যারা মদীনা রাষ্ট্রের বিরোধিতা করেছেন তাদের মদীনা থেকে চলে যেতে বলেছেন। মুহাম্মদ (সা.)...