Posts

Showing posts with the label হাম

হঠাৎ হাম বেড়েছে, শিশু মারা যাচ্ছে

Image
শিশির মোড়ল ২৩ মে ২০১৭, ০২:০৫ প্রিন্ট সংস্করণ রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় হাম দেখা দিয়েছে। এতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। টিকা নিয়েছে এমন শিশুরও হাম হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, সরকারকে হামের টিকার ব্যাপারে জোর দিতে হবে। পাশাপাশি মানুষকে এ ব্যাপারে সচেতন করতে হবে। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে গত রোববার ১৬ জন হামের রোগী ভর্তি ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১ জানুয়ারি থেকে ২১ মে পর্যন্ত ৪৬৫ জন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে সব বয়সের রোগী রয়েছে। এরই মধ্যে এই হাসপাতালে মারা গেছে ১০টি শিশু। ১৭ মে ১টি, ১৯ মে ২টি, ২০ মে ১টি, এপ্রিলে ১টি এবং মার্চে ৫টি শিশুর মৃত্যু হয়। এদের বয়স ১ থেকে ১০ বছরের মধ্যে। এ ছাড়া কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক জানিয়েছেন, গত সপ্তাহে সেখানে একটি শিশু হামে মারা গেছে। হামে শিশু মৃত্যুর ঘটনায় বিস্ময় প্রকাশ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সাবেক প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা। তিনি  প্রথম আলো কে বলেন, গত দু-তিন মাসে বেশ কয়েকটি শিশু হাম...