পাঁচ মাসেই ভূমিষ্ঠ
- Get link
- X
- Other Apps
| তারিখ: ২২-০৪-২০১৩
শাহিন আহমদ
হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন শাহিন আহমদ। কিন্তু কেউই তাঁকে পাত্তা দেননি। এমনকি তাঁর জরায়ু থেকে পানি ঝরার পরও কোনো চিকিৎসক কর্ণপাত করেননি। শাহিনকে বলা হয়, অন্তঃসত্ত্বার মাত্র ২২ সপ্তাহে জীবিত সন্তান প্রসব করার সুযোগ নেই। তাঁকে পরামর্শ দেওয়া হয় গর্ভপাতের।
কিন্তু চিকিৎসাবিজ্ঞানের রীতি আর নিয়ম ভেঙে মাত্র পাঁচ মাসেই সন্তান প্রসব করেছেন শাহিন। জেদ্দার এই নারী বলেন, ‘তিন সপ্তাহ ধরে এমনকি অব্যাহতভাবে যখন পানি ঝরছিল, আমি হন্যে হয়ে জেদ্দার পাঁচটি হাসপাতালে ছুটে বেড়াই। কিন্তু কোনো চিকিৎসক আমাকে ভর্তি করাননি। সবাই বলছিলেন, আমি জীবিত সন্তান প্রসব করলেও আমাকে চিকিৎসা করানোর মতো সুযোগ তাঁদের নেই।’
শাহিন জানান, এমন সংকটময় পরিস্থিতিতে তাঁর মা-বাবা একজন চিকিৎসকের খোঁজে ভারতের আহমেদাবাদে যোগাযোগ করেন। ভাগ্যক্রমে সেখানকার অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক শেরু জামিনদার তাঁর চিকিৎসা করাতে রাজি হন। কিন্তু এমন পরিস্থিতিতে কোনো এয়ারলাইনসই তাঁকে বহনে রাজি হয় না। তিনি বলেন, ‘এ সময় মনে হচ্ছিল, আমি যে সন্তানকে বাঁচাব, সেই সুযোগও হয়তো পাব না। শেষে “অন্তঃসত্ত্বা নয়” আমাকে এ ঘোষণা দিয়ে আহমেদাবাদে নেওয়া হয়।’
শাহিনের স্বামী শাকিল জানান, গত ১ জানুয়ারি তাঁর স্ত্রীকে আহমেদাবাদের হাসপাতালে ভর্তি করা হয়। আর তখন থেকে তাঁর রক্ত ঝরাও শুরু হয়। চিকিৎসকও বললেন, সন্তান প্রসব করাতে হবে। শাকিল জানান, অবশেষে তাঁর স্ত্রী অপূর্ণকালীন (৬৮০ গ্রাম) পুত্রসন্তানের জন্ম দেন। শিশুটি ছিল জীবিত।
ভারতের নবজাতক নিবিড় পরিচর্যাবিশেষজ্ঞ আশিষ মেহতা জানান, শিশুটিকে তিন মাস আইসিইউতে রাখা হয়। এখন সে সুস্থ। ওজনও বেড়ে হয়েছে দেড় কেজি। শাহিন সন্তানের নাম রেখেছেন ‘শফি’, যার অর্থ (ত্রাণকর্তা)। টাইমস অব ইন্ডিয়া।

Comments