নুডলস বিক্রেতা থেকে বিলিয়নিয়ার
http://www.chaudharygroup.com/index.php/production-centres.html http://www.chaudharygroup.com www.binodchaudhary.com ইনকিলাব ডেস্ক : মাওবাদী সাম্যবাদী বিপ্ল¬বীদের হাতে সরকার পরিচালিত হলেও মুদ্রাস্ফীতি কিংবা দারিদ্র্যÑ কোনোটিই কমেনি হিমালয়ের দেশ নেপালে। উন্নয়নশীল নেপালের জনগোষ্ঠী অবশ্য কম পরিশ্রম করছেন না দেশকে এগিয়ে নিতে। কতটা পরিশ্রম করছেন নেপালের নাগরিকরা সেই দৃষ্টান্ত স্থাপন করলেন নুডলস বিক্রেতা বিনোদ চৌধুরী। তবে, এখন কেবল নুডলস বিক্রেতা হিসেবেই তিনি পরিচিত নন, প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস’র শীর্ষ ধনকুবেরদের (বিলিয়নিয়ার) তালিকায় স্থান পাওয়া একশ’ কোটি মার্কিন ডলারের মালিকদেরও কাতারে চলে গেছেন এই নেপালি নাগরিক। বিনোদের এই স্বীকৃতি নেপালের ইতিহাসে এই প্রথম। পশ্চাৎপদ জনগোষ্ঠীর জীবন-যাপন থেকে বিলিয়নিয়ারদের তালিকায় স্থান করে নেয়া এই শিল্পপতি বলেন, পরিশ্রম মানুষকে হতাশ করে না। পরিশ্রমের পর অর্জন অবশ্যই আপনাকে চমকিত করবেন। নেপালের সর্বোচ্চ শিল্প নির্দেশনায় তৈরি নিজের অনিন্দ্যসুন্দর বাসভবনে বসে বিনোদ চৌধুরী বলেন, “কেবল পারিবারিক ব্যবসাকে পুঁজি করে আমার এই অর্জন সম্ভব ...