সন্তানকে ‘কোটিপতি’ দেখতে চাইলে
অনলাইন ডেস্ক | আপডেট: ১৬:২৬, জুলাই ২২, ২০১৪ ২ Like ১ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কয়েকজন সহপাঠীর সঙ্গে মার্ক জাকারবার্গ তৈরি করেন ফেসবুক। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকেন মা-বাবা। কীভাবে গড়বেন সন্তানের ভবিষ্যৎ বা কীভাবেই বা তাকে দেবেন উপযুক্ত শিক্ষা। আপনার সন্তানকে পরবর্তী জাকারবার্গ বা ল্যারি পেজ হিসেবে গড়ে তুলতে হলে আপনাকেই সচেতন হতে হবে। সন্তানের জন্য আপনার করণীয় বিষয়গুলো নিয়ে উদ্যোক্তা চার্লস টিপস ১২টি পরামর্শ দিয়েছেন। প্রশ্ন-উত্তর ভিত্তিক ওয়েবসাইট ‘কোরা’তে প্রকাশিত টিপসের এ পরামর্শগুলো তুমুল জনপ্রিয় হয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তথ্যপ্রযুক্তি ও ব্যবসাবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার। প্রথম ধাপ: জীবনের নানাদিক সম্পর্কে জানান টিপসের মতে, সন্তানকে জীবনের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করতে হবে। সন্তানকে জীবনে অসংখ্য পথের মধ্যে থেকে নিজের পথ চিনে নিতে বলতে হবে এবং জীবনের এই পথের বাঁকে বাঁকে যে সুযোগ, সম্ভাবনা ও বিপদ রয়েছে, সে সম্পর্কে জানাতে হবে। দ্বিতীয় ধাপ: পড়াশোনা হোক বিশেষ নিয়মে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কিংব...