Posts

Showing posts with the label বিখ্যাত তরুণ লেখক

গ্রান্টার সেরা ২০ তরুণ লেখকের তালিকায় তাহমিমা

Image
নিজস্ব প্রতিবেদক |  তারিখ: ১৭-০৪-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» তাহমিমা আনাম যুক্তরাজ্যের সাহিত্য সাময়িকী গ্রান্টার দশকসেরা ২০ তরুণ ঔপন্যাসিকের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের খ্যাতিমান লেখক তাহমিমা আনাম। এক দশক পর পর সাময়িকীটি সেরা ঔপন্যাসিকের তালিকা প্রকাশ করে থাকে। গত সোমবার রাতে লন্ডনের ব্রিটিশ কাউন্সিলে এবারের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এর আগে সালমান রুশদি, ইয়ান ম্যাকইওয়ান ও জেডি স্মিথের মতো লেখক সাময়িকীটির এই তালিকায় স্থান পেয়েছিলেন। ২০০৮ সালে তাহমিমা আনামের প্রথম উপন্যাস এ গোল্ডেন এজ ‘সেরা প্রথম বই’ হিসেবে কমনওয়েলথ রাইটার্স পুরস্কার পায়। এ ছাড়া উপন্যাসটি গার্ডিয়ান ফার্স্ট বুক অ্যাওয়ার্ড ও কস্টা ফার্স্ট নভেল প্রাইজের জন্য সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিল। তাঁর পরবর্তী উপন্যাস দ্য গুড মুসলিম ২০১১ সালের ম্যান এশিয়ান লিটারারি প্রাইজের জন্য মনোনয়ন পেয়েছিল। ১৯৮৩ সালে গ্রান্টা প্রথমবারের মতো অনূর্ধ্ব ৪০ বছরের ২০ জন তরুণ ব্রিটিশ ঔপন্যাসিকের তালিকা প্রকাশ করে। এর পর থেকে সাময়িকীটি ১০ ব...