অনেকক্ষণ কম্পিউটারে কাজ করেন? জেনে নিন চোখের যত্ন
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ 17 পরের সংবাদ» ০৯ জানুয়ারী ২০১৬, ০৬:২৫ পূর্বাহ্ন ঢাকা: কম্পিউটার মনিটরে নিয়মিত ও অনেকক্ষণ ধরে কাজ করলে চোখের নানা সমস্যা ও উপসর্গ দেখা দিতে পারে। তাই জেনে নিন কিভাবে কম্পিউটারে কাজ করার সময় চোখকে সুরক্ষা করবেন। প্র: কম্পিউটারের সামনে একটানা কাজ। অথচ কিছুক্ষণ পরেই চোখ কড়-কড় করে, কখনো বা লাল হয়ে যায়। উ: একটানা কম্পিউটারের সামনে বসে থাকলে চোখের পাতা পড়ে না। চোখের পানি শুকিয়ে যায়। তার জন্য এত সব সমস্যা। বার বার চোখের পাতা ফেললে সমস্যা হবে না। প্র: কাজের সময় সে কথা মনে থাকবে নাকি? উ: না হলে তো সমস্যা হবেই। একটানা দাঁড়িয়ে থাকলে পায়ের পেশি ক্লান্ত হয়ে যেমন পায়ে ব্যথা হয়, এটাও তেমনই। চোখের পাতা না পড়লে চোখের পেশিও ক্লান্ত হয়ে পড়ে। কাজের ফাঁকে আধ ঘণ্টা অন্তর কম্পিউটার থেকে চোখ সরিয়ে চোখকে কিছুক্ষণের জন্য বিশ্রাম দেবেন। চোখে পানির ঝাপটা দেবেন। প্র: চোখে পানি দিলে জ্বালা করে। উ: চোখ বন্ধ করে দেবেন। অথবা টিয়ার সাবসিটিউট ড্রপ দেবে। তাতেও কাজ হবে। মোট কথা চোখকে আর্দ্র রাখতে হবে। প্র: আর মাথা-ব্যথা করলে? উ: চোখের পাও...