Posts

Showing posts with the label অস্ত্র প্রশিক্ষণ

ছাত্রলীগের অস্ত্র প্রশিক্ষণ

আপডেট:  ০০:০৫, সেপ্টেম্বর ১১, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আলোচিত অস্ত্র প্রশিক্ষণের ঘটনা ছাত্র ও শিক্ষক রাজনীতির বিপৎসীমা পেরিয়ে যাওয়ার সূচক। ছাত্রলীগের বর্তমান এক নেতা সাবেক দুই নেতাকে বনের মধ্যে পিস্তল চালাতে শেখাচ্ছেন—এমন দৃশ্যে লজ্জায় নাক কাটা পড়ার কথা সংগঠনটির। কিন্তু ছাত্রলীগের মধ্যে ভাবান্তর নেই। তাহলে জঙ্গিবাদীদের সঙ্গে এদের তফাত কোথায়? ঘটনাটি পুরোনো হলেও উন্মোচনটি নতুন। এর আগে রাজশাহী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রলীগ নেতাদের উদ্ধত পিস্তলের ব্যবহার দেশবাসী দেখেছে। ন্যক্কারজনকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং এক বিসিএস ক্যাডারও ‘প্রশিক্ষিত’ হতে গেছেন; এঁরাও ছাত্রলীগের সাবেক নেতা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগ নেতা ও তাঁর সহকারীকে সাময়িক বহিষ্কার করেছে; কিন্তু ওই শিক্ষক ও প্রশাসনিক ক্যাডারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঔদাসীন্য অমার্জনীয়। প্রায় একই সময়ে রাজধানীর তিতুমীর কলেজে কমিটি গঠন নিয়ে বিবাদে ছাত্রলীগের একটি গ্রুপ কলেজ গেটে তালা দিয়ে পাশের সড়ক অবরোধ ...