সব লুমিয়া ফোনেই উইন্ডোজ ১০
অনলাইন ডেস্ক | আপডেট: ১৪:২২, এপ্রিল ১৩, ২০১৫ ০ Like ১ অধিকাংশ লুমিয়া স্মার্টফোনই এখন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম সমর্থন করবে। সম্প্রতি লুমিয়া ৬৪০ এক্সএল ও লুমিয়া ৯৩০ বাদে অন্য মডেলের লুমিয়া ফোনগুলোর জন্য উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের হালনাগাদ টেকনিক্যাল প্রিভিউ বিল্ড উন্মুক্ত করতে শুরু করেছে মাইক্রোসফট। খবর ইন্ডিয়া টুডের। ফোনের জন্য উইন্ডোজ ১০ প্রিভিউ সংস্করণটির ‘ফার্স্ট বিল্ড’ ছাড়ার সপ্তাহখানেক পরই পরবর্তী সংস্করণ উন্মুক্ত করা শুরু করেছে প্রতিষ্ঠানটি। ‘বিল্ড ১০০৫১’ নামের সংস্করণটির অপারেটিং সিস্টেমের সঙ্গে এসেছে প্রজেক্ট স্পার্টান নামের নতুন ব্রাউজার। এই অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণে ব্রাউজার ছাড়াও আউটলুক মেইল, আউটলুক ক্যালেন্ডার অ্যাপের নতুন সংস্করণ ছাড়া হয়েছে। তবে, লুমিয়া ৬৪০ এক্সএল ও লুমিয়া ৯৩০ মডেলের স্মার্টফোন দুটিতে স্ক্রিন-স্কেলিং নিয়ে অসুবিধা থাকায় এখনই উইন্ডোজ ১০ সমর্থন করবে না। বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের টেকনিক্যাল প্রিভিউয়ের দ্বিতীয় বিল্ড সংস্করণটি এখন প্রাথমিক অবস্থায় রয়...