অন্যায্য’ মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহারের আহ্বান
| তারিখ: ২১-০৩-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» মিসরের ক্ষমতাসীন ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডের ওয়েবসাইট ইখওয়ানওয়েব ডটকম-এ দুটি বিবৃতি প্রকাশিত হয়। প্রথমটি প্রকাশিত হয় ৭ ফেব্রুয়ারি, কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষিত হওয়ার এক দিন পর। ওই বিবৃতিতে বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতাদের যুদ্ধাপরাধের বিচারকে ‘অন্যায্য’ বলে বর্ণনা করে বলা হয়, ‘বাংলাদেশে ইসলামপন্থী নেতাদের “ফৌজদারি অভিযোগের চেয়ে রাজনৈতিক কারণ বিবেচনায়” নিয়ে বিচারের সম্মুখীন করা হচ্ছে।’ বিবৃতিতে আরও লেখা হয়, ‘সব আন্তর্জাতিক নিয়মনীতি ও সনদ লঙ্ঘন করে চলা ওই অন্যায্য ও পক্ষপাতদুষ্ট বিচার প্রত্যাখ্যান করা ও এর নিন্দা জানানোর পাশাপাশি আমরা সব রাষ্ট্র, বিশেষত মুসলিম দেশ, আন্তর্জাতিক গোষ্ঠী ও সংগঠনকে এই বিচার, রাজবন্দীদের প্রতি অন্যায় আচরণ এবং মানব ট্র্যাজেডি বন্ধে সব রকম রাজনৈতিক ও নৈতিক চাপ প্রয়োগের অনুরোধ করছি।’ সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরদিন ১ মার্চ আরেকটি বিবৃতিতে ব্রাদারহুডের নেতা ড. মাহমুদ গজলান বলেন, ‘বাংলাদেশের অন্যতম ইসলামপন্থ...