Posts

Showing posts with the label জবাই করে হত্যা

সোনারগাঁয়ে এক ঘরে চারজনকে জবাই করে হত্যা

Image
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি |  তারিখ: ২১-০৪-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের ঘরে ঢুকে স্ত্রী ও শ্যালকসহ চারজনকে গত শুক্রবার রাতে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাড়ির নৈশপ্রহরীকে আটক করেছে। নিহত ব্যক্তিরা হলেন চেয়ারম্যানের স্ত্রী শামীমা ইসলাম সোমা (৪১) ও শামীমার ছোট ভাই রানা ইসলাম (২৭) এবং বাড়ির দুই গৃহপরিচারিকা রেখা আক্তার (২২) ও মনি আক্তার (১৪)। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির নৈশপ্রহরী আবদুস সাত্তারকে আটক করেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম দেশের বাইরে আছেন। উপজেলার ঝাউচর গ্রামে তিনতলা ভবনের দ্বিতীয় তলায় থাকে চেয়ারম্যানের পরিবার। নিচতলা এবং তৃতীয় তলায় ভাড়াটেরা থাকে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে দ্বিতীয় তলার দরজা বন্ধ থাকায় চেয়ারম্যানের পরিবারের অন্য ...