Posts

Showing posts with the label নারী ও স্বাস্থ্য

নারীর পাঁচ স্বাস্থ্য সমস্যা

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট:  ১৪:৫২, মার্চ ২২, ২০১৫ ০ Like       ‘অসুস্থ হওয়ার সুযোগ কই! অসুস্থ হলে সবকিছু কে সামলাবে!’ স্বজনদের কেউ কোনো নারীর কাছে শারীরিক সুস্থতার কথা জানতে চাইলে এরকম অসহায়ত্বই ফুটে ওঠে অনেক নারীর কথায়। নারীরা প্রতিদিন গৃহস্থালি কাজে যে পরিমাণ শ্রম ও সময় দেন সেটা অনেক ক্ষেত্রেই অস্বাভাবিক রকম পরিশ্রমের। আর পেশাজীবী নারী হলে তো কথাই নেই, ঘরে-বাইরে দুই জায়গাতেই খাটতে হয় সমান তালে। ঘর-বাহির সামলাতে গিয়ে অনেক নারীই যেন নিজের শারীরিক-মানসিক অসুস্থতার ঝুঁকির কথা ভাববার সময় পান না। কিন্তু সব সামলাতে হয় বলেই নিজেকে নিয়ে সচেতন হতে হবে। জিনিউজের প্রতিবেদন অবলম্বনে নারীর শীর্ষ পাঁচ স্বাস্থ্য সমস্যার কথা তুলে ধরা হলো। হৃদরোগ হৃদরোগের কথা আসলেই চোখের সামনে যে ছবি ভেসে ওঠে সেটা যেন ‘হৃদরোগাক্রান্ত কোনো পুরুষের ছবি’। কিন্তু বিশ্বে নারীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃৎপিণ্ড ও ধমনীর রোগ বা কার্ডিওভাসকুলার রোগ। বুকে ব্যথা না হলেও কোনো এক হাত বা দুই হাতে ব্যথা, গলা ও ঘাড়ে ব্যথা, চোয়ালে ব্যথা কিংবা পাকস্থলীর সমস্যা হলেও দ্রুত ...