শাহবাগি ব্লগারদের এবার অস্ত্রের আবদার
হাসান শান্তনু « আগের সংবাদ 92 পরের সংবাদ» শাহবাগি ব্লগাররা এবার অস্ত্রের লাইসেন্স পেতে আবেদন করেছেন। লাইসেন্স পাওয়ার ন্যূনতম কোনো যোগ্যতা না থাকলেও দলীয় বিবেচনায় বিতর্কিত এসব ব্লগারকে লাইসেন্স দেয়ার প্রক্রিয়া চলছে। তৌহিদি জনতা শাহবাগি নাস্তিক ব্লগারদের প্রতিরোধের ঘোষণার বিষয়টিকে লাইসেন্স দেয়ার অন্যতম শর্ত হিসেবে বিবেচনা করছে সরকার। ব্লগাররা ‘নিরাপত্তাহীনতার’ মধ্যে আছেন কারণ দেখিয়ে তাদের অস্ত্রের লাইসেন্স দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও তোড়জোড় শুরু হয়েছে। নজিরবিহীন নিরাপত্তার মধ্যে শাহবাগি ব্লগাররা দিন-রাত চব্বিশ ঘণ্টা থাকলেও তাদের হাতে অস্ত্র তুলে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৭ ব্লগার পেয়েছেন গানম্যান আর ১৯ ব্লগার পেয়েছেন বিশেষ নিরাপত্তা। শাহবাগ গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে যুক্ত বাকি ব্লগাররা আছেন কঠোর নিরাপত্তা ব্যবস্থায়। অনেকে সরকারি গাড়িসহ পুলিশি প্রহরায় চলাফেরা করছেন। শাহবাগ আন্দোলনের মুখপাত্র ও আওয়ামী লীগের মিডিয়া সেলের সরাসরি কর্মী ডা. ইমরান এইচ সরকার বিশেষ নিরাপত্তার জন্য এখন থাকছেন রাজ...