মনোহরদীতে অপহরণের ৮ মাস পর স্কুলছাত্র সোহাগের কঙ্কাল উদ্ধার
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি « আগের সংবাদ 13 পরের সংবাদ» নরসিংদীর মনোহরদীতে মুক্তিপণের দাবি করা পাঁচ লাখ টাকা না পেয়ে ৮ মাস আগে স্কুলছাত্র সোহাগ (১৩) অপহরণের পর গতকাল বৃহস্পতিবার উপজেলা বড়চাপা বাজার মসজিদের টয়লেটের ট্যাংঙ্কি থেকে সোহাগের মাথার খুলিসহ মৃতদেহের কঙ্কাল উদ্ধার করে মনোহরদী থানা পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ২৪ মার্চ রাতে বড়চাপা বাজার থেকে স্কুলছাত্র সোহাগ বাড়ি ফেরার পথে বড়চাপা চেয়ারম্যান বাড়ির কাছে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মুঠোফোনে সোহাগের বাবা দুলাল মিয়ার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় সোহাগের বাবা বাদী হয়ে মনোহরদী থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। সোহাগ বড়চাপা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। এদিকে মামলার পর থেকে মনোহরদী থানা পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে গত রোববার গাজীপুর এলাকা থেকে রনি (২২) নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হরিয়াতলা শালিয়াকান্দা গ্রামের আব্দুস সালামের ছেলে। এই ঘটনায় পুলিশ রনিকে ৩ দিনের রিমান্ডে এন...