মেরিল-প্রথম আলো তহবিলে ৫৪ লাখ টাকা
এক ফোঁটা অশ্রুও যদি মুছে দিতে পারি, তা-ই বা কম কী! আনিসুল হক | তারিখ: ২৬-০৪-২০১৩ ১৩ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১২ অনুষ্ঠানের শুরুতে সাভারে ভবন ধসের ঘটনায় হতাহতদের স্মরণে নীরবতা পালন করা হয় ছবি: প্রথম আলো এগিয়ে এলেন শিল্পীরা, হাত বাড়ালেন সংস্কৃতিসেবীরা। মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২-এর গতকাল শুক্রবারের সন্ধ্যাটি পরিণত হলো ‘সাভার দুর্গতদের জন্য সংস্কৃতি’ অনুষ্ঠানে। সংগৃহীত হলো ৫৪ লাখ টাকা। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল থেকেই ছিল শোকের পরিবেশ। বাইরে ঝুলছিল ‘আমরা শোকার্ত’ ব্যানার, হাজারো দর্শক প্রত্যেকেই কালো ব্যাজ ধারণ করে প্রবেশ করেন মিলনায়তনে। মঞ্চে সবাইকে স্বাগত জানানোর সময় বারবার মনে পড়ছিল ১৯৭১ সালের নিউইয়র্কে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশের কথা। সেই আদলে এটিকে ‘কনসার্ট ফর সাভার ভিকটিমস’ করার চিন্তার কথাটি সবাইকে জানিয়ে দিই। এক মিনিট নীরবতা পালন করে সাভারে নিহত ও আহত ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করেন সবাই। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান জানালেন, প্রথম আলোর সাংবাদিক ...