Posts

Showing posts with the label খিচুড়ি রেসিপি

খিচুড়ির এই তো সময়

Image
০৪ আগস্ট, ২০১৫           মেঘ-বৃষ্টির দিনগুলো খিচুড়ি ছাড়া কি চলে! সঙ্গে বেগুন ভাজা, নানা রকম ভর্তাও করে নিতে পারেন। কয়েক রকম খিচুড়ির রেসিপি দিয়েছেন  কল্পনা রহমান । মেথি খিচুড়ি উপকরণ:  ক. পোলাওয়ের চাল ২ কাপ, পাঁচমিশালি ডাল ১ কাপ, আদা কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, মেথি আধা চা-চামচ, এলাচ-দারুচিনি ৩টি করে, কাঁচা মরিচ ফালি ৫-৬টি, আমের আচার তেলসহ ২ টেবিল চামচ, সয়াবিন তেল সিকি কাপ, লবণ পরিমাণমতো, ঘি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, কসুরি মেথি ১ টেবিল চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ। খ. গরুর মাংস আধা কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, টক দই ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁঠালের বিচি ১ কাপ, মটরশুঁটি ১ কাপ, সয়াবিন তেল সিকি কাপ, লবণ পরিমাণমতো, গরম মসলা ১ চা-চামচ। প্রণালি:  গরুর মাংস ছোট টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে ‘খ’ অংশের সব মসলা ও দই দিয়ে ১০ মিনিট মেরিনেট করে রাখুন। প্রেশার কুকারে তেল, পেঁয়াজ দিয়...