Posts

Showing posts with the label দাঁত ও স্বাস্থ্য

পাঁচ মিনিটেই দাঁতের চিকিৎসা

আপডেট: ০১:৩২, মে ৩০, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       নষ্ট দাঁত পুনর্গঠনে নতুন একটি চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন করেছেন একদল মার্কিন বিজ্ঞানী৷ এতে মাত্র পাঁচ মিনিট লেজার রশ্মি ব্যবহারেই দাঁতের ক্ষয়রোগের চিকিৎসা করা যাবে৷ নতুন এই পদ্ধতিতে প্রচলিত ফিলিং বা রুট ক্যানেলের চেয়ে খরচও পড়বে কম৷ সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, গবেষকেরা ইঁদুরের ওপর ওই লেজার চিকিৎসা ইতিমধ্যে প্রয়োগ করেছেন৷ এতে দেখা যায়, পাঁচ মিনিট লেজার প্রয়োগে তীব্র আলোর কারণে মুখের মধ্যে একটি রাসায়নিক পরিবর্তন ঘটে৷ ফলে দাঁতের মধ্যে থাকা স্টেম সেল ‘জেগে ওঠে’৷ এর ফলে দাঁতের ডেনটাইন (দাঁতের মধ্যকার শক্ত অংশ) নতুন করে গঠিত হয়৷ আর এই প্রক্রিয়ায় সময় লাগে মাত্র ১২ সপ্তাহ৷  টেলিগ্রাফ৷

দাঁতের ব্যথা

Image
ইশরাত জাহান মৌরি,   বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published:  2013-05-13 02:51:13.0  Updated:  2013-05-13 02:51:13.0 1  /  1 অনেকেই মনে করেন দাঁতে যন্ত্রণা হলে ব্যথানাশক ওষুধ খেলেই সমস্যার সমাধান হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কিছু সময়ের জন্য ব্যথাটা কমে, পরে বেড়ে যায়। অনেকে আলসেমি করে কিংবা ভয়ে দাঁতের ডাক্তারের কাছে যেতে চান না। এই অবহেলার ফল হয় ভয়াবহ। দাঁতে ব্যথা হওয়ার কারণ আর প্রতিকার নিয়ে জানাচ্ছেন কনসালটেন্ট কসমেটিক ডেন্টিস্ট ডা. মোহাম্মাদ সাইফুল আলম তালুকদার।   148   8   1         দাঁত ব্যথার আসল কারণ হল ক্যারিজ বা দন্তক্ষয়। অনেকের কাছে এই রোগটি দাঁতেরপোকা নামে পরিচিত। দাঁতের সব রোগের মধ্যে এটাই সবচেয়ে বেশি হয়। চারটা কারণে এই রোগ হতে পারে : ১. দাঁতে বা দাঁতের ফাঁকে খাবার জমতে পারে এমন জায়গা। ২. ক্যারিজ তৈরিকারী জীবাণু। ৩. রিফাইন্‌ড কার্বোহাইড্রেট বা চিনিজাতীয় খাবার ৪. বেশিদিন ধরে যদি উপরের তি...