Posts

Showing posts with the label মধু

মধু যেভাবে ওজন কমায়

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট:  ১০:২৫, ফেব্রুয়ারি ১১, ২০১৬ ২ Like ৫             সুমিষ্ট মধুর রয়েছে অনেক গুণ। কাশির সমস্যা থেকে শুরু করে জখম শুকাতে বা সংক্রমণ ঠেকাতে—সবকিছুতে মধুর ব্যবহার করা হয়। কিন্তু মধুর আরেকটি জাদুকরী গুণ আছে। তা হচ্ছে, মধুতে ওজন কমানোর শক্তিশালী উপাদান রয়েছে। গবেষকদের বরাত দিয়ে জিনিউজের প্রতিবেদনে জানানো হয়, যাঁরা ওজন কমাতে চান, তাঁরা চিনির বদলে মধু খেতে পারেন। এটাও মনে রাখতে হবে যে, মধুতে চিনি থাকে, তাই মধু খেতে হবে পরিমাণমতো। প্রশ্ন হচ্ছে, মধু ওজন কমায় কীভাবে বা কীভাবে মধু খেলে উপকার পাওয়া যাবে। এই পদ্ধতির কথা অনেকেই জানেন। মধুর সঙ্গে হালকা গরম পানি আর লেবুর রস মিশিয়ে খেতে হবে। প্রতিদিন সকালে পরিমাণমতো মধু এ পদ্ধতিতে খাওয়া যেতে পারে। যাঁরা ডায়েট করেন, তাঁদের জন্য এটি বেশ উপকারী। যাঁরা ওজন কমানোয় আগ্রহী, তাঁরা চিনির বদলে চা, কফিতেও মধু ব্যবহার করতে পারেন। মধুর অন্য উপকারিতার মধ্যে রয়েছে এটি অ্যান্টি অক্সিডেন্ট ও ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদানে পূর্ণ, যা হজম শক্তি বাড়ায়। স্বাস্থ্য ঠিক রাখতে এবং ক্যানসার, হ...

মৌয়ালরা সুন্দরবনে মধু সংগ্রহে ব্যস্ত; ৫০০ কুইন্টাল মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ

Image
মংলা থেকে মনিরুল ইসলাম দুলু  : সুন্দরবন পূর্ব বিভাগে চলতি মাস থেকেই মধু ও মোম  সংগ্রহ শুরু হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত সময় কাটছে মৌয়ালরা। বনবিভাগ এ বছর ৫০০ কুইন্টাল মধু ও ১৪০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মৌয়ালদের পাস-পারমিট দিয়েছে। এ পর্যন্ত ৪৭৮ কুইন্টাল মধু ও ১২০ কুইন্টাল মোম সংগৃহীত হয়েছে। যা থেকে রাজস্ব আদাই হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৬২০ টাকা। মৌয়ালীরা আধুনিক পদ্ধতিতে মধু ও মোম সংগ্রহ না করে সনাতন পদ্ধতিতে তারা মধু সংগ্রহ করে থাকেন। এ কারণে সুন্দরবনের মধু সম্পদ এখন হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। মধু সংগ্রহের এই মৌসুম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকারী সিডরের আঘাতে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হয়। ফলে ২০০৮ সালে বন বিভাগের মধু ও মোম সংগ্রহের পাস-পারমিট দেয়া হয়নি। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আমীর হোসাইন চৌধুরী জানান, গত বছরের তুলনায় এবার বেশি মধু আহরণের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। প্রতি কুইন্টাল মধু সংগ্রহের জন্য মৌয়ালদের কাছ থেকে ৭৫০ ও মোমে এক হাজার টাকা করে রাজস্ব আদায় করা হয়। ডিএফ...

আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু

Image
আবু হেনা মুক্তি : আজ সোমবার থেকে সুন্দরবনে আনুষ্ঠানিকভাবে মধু আহরণ শুরু হচ্ছে।  সুন্দরবনের মধু ও মোম দেশের একটি অন্যতম অর্থকরী সম্পদ। বিভিন্ন প্রকার ঔষধ তৈরি ও ঔষধি খাবার হিসেবে মধুর জুড়ি মেলা ভার। বিশ্ববিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে প্রাকৃতিভাবে সৃষ্টিকর্তা যে মধুর চাক দিয়েছেন তার গুণাগুণ অনস্বীকার্য। তবে অনেক ক্ষেত্রে সুন্দরবনে মধু সংগ্রহ মৌয়ালরা সরকারি নিয়মনীতির কোন তোয়াক্কা করছে না। মৌয়ালরা মধু সংগ্রহের নিয়মনীতি উপেক্ষা করার কারণে মধু উৎপাদন হ্রাসসহ বিভিন্ন প্রজাতির মৌমাছির বংশ ধ্বংস হচ্ছে। সুন্দরবনে প্রতি বছর ১ এপ্রিল থেকে জুন পর্যন্ত এ তিন মাস মৌয়ালদের মধু ও মোম সংগ্রহের অনুমতি দেয়া হয় । মৌসুমের শুরুতেই আজ থেকে মৌয়ালরা পারমিট নিয়ে শত শত নৌকাযোগে দল বেধে মধু সংগ্রহের উদ্দেশ্যে সুন্দরবনে যাত্রা করবে। মৌয়ালরা যাতে নিয়মনীতি মেনে মধু ও মোম সংগ্রহ করে সে লক্ষ্যে সম্প্রতি সন্দুরবন পশ্চিম বন বিভাগের উদ্যোগে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নেয়া হয়। আজ বন বিভাগের সুন্দরবন পশ্চিম বন বিভাগীয় কর্মকর্তা মো. জহির উদ্দিন আহম্মেদ নেতৃত্বে বুড়িগোয়ালিনীতে সেমিনার ...