ঝলসানো পাঁচ পদ
আপডেট: ১৬:০১, সেপ্টেম্বর ২৬, ২০১৫ ১ Like আগুনে ঝলসানো খাবার। পোড়া পোড়া স্বাদেই মিলছে জিহ্বার তৃপ্তি। মাংস, মাছ থেকে শুরু করে সবজি দিয়েও তৈরি হচ্ছে নানা স্বাদের গ্রিল বা কাবাব। তেমনই কিছু ঝলসানো খাবারের রেসিপি দিয়েছেন পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের নির্বাহী শেফ ডমেনিক গমেজ নারকেল দুধে চিংড়ি উপকরণ : খোসা ছাড়া ১০ পিস চিংড়ি, নারকেল দুধ ৫০ গ্রাম, লবণ স্বাদমতো, লেবুর রস ১ টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, তাজা টমেটো ১টা, ক্যাপসিকাম ১টা, পেঁয়াজ ১টা ও জলপাই তেল ৫০ গ্রাম। প্রণালি : পেঁয়াজ, টমেটো ও ক্যাপসিকাম ছাড়া সব উপকরণ মিশিয়ে আধা ঘণ্টা রেখে দিন। এবার টমেটো, ক্যাপসিকাম ও পেঁয়াজের ফাঁকে ফাঁকে চিংড়ি গেঁথে ২৫ মিনিট গ্রিল করে নিন। মুরগির শিশ তাওয়াক উপকরণ : হাড়ছাড়া মুরগির মাংস ৫০০ গ্রাম, আদাবাটা ২০ গ্রাম, রসুনবাটা ২০ গ্রাম, চিলি সস ১ চা-চামচ, পাপড়িকা পাউডার ১ টেবিল চামচ, জিরাবাটা আধা চা-চামচ, লেবুর রস ২ চা-চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ বড় ১টা, ক্যাপসিকাম ১টা, টমেটো ১টা ও জলপাই তেল ৫০ গ্রাম। প্রণা...