ব্লাসফেমি নয়, সেনা হস্তক্ষেপ নয়: প্রধানমন্ত্রী (ভিডিও)
অনলাইন ডেস্ক | তারিখ: ০৮-০৪-২০১৩ ৫৯ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্লাসফেমি (ধর্ম অবমাননা) আইনের আদলে নতুন কোনো আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা জানান। সাক্ষাত্কারটি আজ সোমবার বিবিসি অনলাইনে প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিশেষ ক্ষমতা আইনসহ প্রচলিত আইনেই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেনা হস্তক্ষেপের বিষয়টিও তিনি নাকচ করেছেন। হেফাজতে ইসলাম এ ধরনের আইন প্রণয়নসহ ১৩ দফা দাবিতে লংমার্চের পর গত ৬ এপ্রিল ঢাকায় মহাসমাবেশ করেছে। একই দাবিতে আজ দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল করছে সংগঠনটি। প্রধানমন্ত্রী বলেন, দেশে আইনের অভাব নেই। তথ্য-প্রযুক্তি আইন, বিশেষ ক্ষমতা আইন এবং ফৌজদারি বিধিতেও বিষয়টাতে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। কাজেই নতুন আইনের প্রয়োজন হবে না বলে তিনি মনে করেন। তবে শেখ হাসিনা বলেন, নতুন আইন না ...