চার বছরে ১১ লাখ কেজি ফরমালিন আমদানি
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ পরের সংবাদ» চার বছরে ৩৮টি প্রতিষ্ঠান প্রায় ১১ লাখ কেজি ফরমালিন আমদানি করেছে। মঙ্গলবার সংসদে এতথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী প্রতিবছরই আমদানির পরিমাণ কমছে। তবে অপব্যবহার বাড়ছে। সানজিদা খানমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৯-২০১০ অর্থবছরে ৫ লাখ ৪৪ হাজার ৮৪৬ দশমিক ৫৩ কেজি ফরমালিন আমদানি করা হয়। এরপর ২০১০-১১ অর্থবছরে ২ লাখ ৬৯ হাজার ৩৩২ দশমিক ৭৭ কেজি, ২০১১-১২ অর্থবছরে ২ লাখ ৫ হাজার ৯৬ দশমিক ১৫ কেজি এবং ২০১২-১৩ বছরে ৫৫ হাজার ১৭৩ কেজি ফরমালিন আমদানি করা হয়। কোন এজেন্টের মাধ্যমে এই ফরমালিন আমদানি করা হয় না বলে মন্ত্রী জানান। আওয়ামী লীগের বেগম ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশ্ব মন্দায় রফতানিতে বাংলাদেশে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। বিশ্ব মন্দা চলমান থাকার পরেও আমাদের রফতানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং দেশের অর্থনৈতিক অবস্থা আরও সুদৃঢ় হয়েছে। বাণিজ্য মন্ত্রী জানান, ২০১২-১৩ অর্থবছরে বিশ্বের ৯৪টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৈষম্য রয়েছে। তবে এই বাণিজ্য বৈষম্য হ্রাস করার জন্য বাণিজ্...