Posts

Showing posts with the label রূপচর্চা

নানা গুণের নারকেল

Image
হাসান ইমাম  |  আপডেট:  ০১:৪৯, নভেম্বর ০৩, ২০১৫  |  প্রিন্ট সংস্করণ ০ Like       ডাব না পাড়লে কী হয়? উত্তরটা সহজ ‘নারকেল’। যা দিয়ে পিঠাপুলি তৈরি তো হয়ই। আরও আছে এর নানা কাজ। নারকেল তেলের কদর তো সবখানে। ফেলনা নয় এর পানি বা শাঁসও। রূপচর্চায় এর বিশেষ সমাদর আছে। আয়ুর্বেদা রিসার্চ অ্যান্ড হেলথ সেন্টারের অন্যতম স্বত্বাধিকারী সারওয়াত আবেদ বলেন, প্রাচীনকাল থেকেই নানা রকম স্বাস্থ্য সমস্যা সমাধানে নারকেলের ব্যবহার হয়ে আসছে। এ ছাড়া ডাবের পানি শরীরের পানিশূন্যতা রোধ করে, বাড়তি উদ্দীপনা জোগায়। ত্বকের লাবণ্য বাড়াতে ফেসিয়ালের সময় নারকেল তেলের ব্যবহার করা যায়। রূপ রুটিনে তো নারকেলের ব্যবহার আছেই, সঙ্গে খাবার হিসেবেও জনপ্রিয় এটি। বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো বলেন, নারকেল আসলে অনেক কাজের কাজি। নারকেল তেলের রান্না করা খাবার গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি দেয়। এ ছাড়া নারকেল তেল মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। তবে যাদের কোলেস্টেরল বেশি, তাদের নারকেল খাওয়া থেকে বিরত থাকা ভালো। নারকেলের ...