রাসুল (সা.) অবমাননার প্রতিবাদে গণবিস্ফোরণ : গাইবান্ধায় নিহত ৩ সিলেটে ১ ঝিনাইদহে ১ সারাদেশে আহত ৪ হাজার, কাল দেশব্যাপী হরতাল : বায়তুল মোকাররম এলাকায় পুলিশের হাজার রাউন্ড গুলি
স্টাফ রিপোর্টার 206 পরের সংবাদ» ধর্মপ্রাণ তৌহিদী জনতার গর্জন শুনেছে বাংলাদেশ। আল্লাহ ও রাসুলপ্রেমী লাখো জনতার বিক্ষোভে গতকাল সারা দেশ ছিল উত্তাল। ধর্মদ্রোহী নাস্তিক, মুরতাদদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে ওঠা ইসলামী জনতার মহাজাগরণ দমাতে উন্মত্ত হামলা চালায় পুলিশ, র্যাব ও শাসকদলের ক্যাডারবাহিনী। এতে শহীদ হয়েছেন অন্তত পাঁচজন। রাজধানীসহ সারা দেশের চার লক্ষাধিক মসজিদ থেকে বিক্ষোভের কর্মসূচি চলাকালে বিনা উসকানিতে পুলিশ ও সরকারদলীয়রা হামলা চালায়। এতে দেশজুড়ে ছড়িয়ে পড়ে রক্তক্ষয়ী সংঘাত। ব্যাপক সহিংসতায় কয়েক হাজার মুসল্লি আহত হয়েছেন। নিরস্ত্র মুসল্লিদের ওপর নির্বিচারে হাজার হাজার রাউন্ড গুলি ও টিয়ারশেল ছুড়েছে পুলিশ। নির্দয় নির্যাতন করে আটক করেছে শত শত মুসল্লিকে। কর্মসূচি ঠেকাতে অবরুদ্ধ করে রাখা হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বহু মসজিদ। কর্মসূচিতে বাধা ও পাঁচ প্রতিবাদী মুসল্লিকে হত্যার প্রতিবাদে ইসলামী দলগুলো রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। এদিকে ইসলামী দলগুলোর কর্মসূচি সংবাদ সংগ্রহের সময় সহিংসতা...