আমাদেরও একজন সঞ্জয় মিত্র চাই
সোহরাব হাসান | আপডেট: ০০:০৭, আগস্ট ০২, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ০ Like ১৫ কোনো দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বা সহিংসতা হলে সেটি যে সেই দেশের সংখ্যালঘুদের চেয়ে সংখ্যাগুরু সম্প্রদায়ের জন্য বড় লজ্জার বিষয়, এই সত্যটি দেশবাসীকে জানান দিলেন সঞ্জয় মিত্র নামের একজন মহান ভারতীয় নাগরিক। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রপন্থী হিন্দুদের হাতে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হওয়ার প্রতিবাদে সঞ্জয় মিত্র ২১ বছর ধরে রোজা রেখে চলেছেন। বাবরি মসজিদ ভাঙার সঙ্গে ব্যক্তি সঞ্জয় মিত্রের কোনো সম্পর্ক নেই। সে সময়ে ভারতের অনেক স্থানে দাঙ্গা-হাঙ্গামা হলেও সঞ্জয় মিত্র যে শহরের বাসিন্দা, সেই কলকাতা তথা পশ্চিমবঙ্গে কোনো অঘটন ঘটেনি। তার পরও সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মানুষ হিসেবে তিনি মনে করেন, এই ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। কীভাবে প্রতিবাদ হবে? একসময় সঞ্জয় মিত্র বামপন্থী রাজনীতি করতেন। তখন প্রতিবেশী মুসলিম পাড়ায় গিয়ে সদলবলে তাদের পাহারা দিতেন, যাতে দুর্বৃত্তরা কোনো ক্ষতি করতে না পারে। বর্তমানে তিনি রাজনীতি থেকে দূরে। তাই ব্যক্তিগতভাবে ব্যতিক্রমী এ...