যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হামাসের
প্রথম আলো ডেস্ক | আপডেট: ০৩:৫৬, জুলাই ১৬, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ০ Like মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির একটি প্রস্তাব ভেস্তে যাওয়ায় ফিলিস্তিনি-শাসিত গাজায় রক্তক্ষয় চলছেই। গতকাল মঙ্গলবার মিসরের দেওয়া প্রস্তাবটি ইসরায়েল গ্রহণ করলেও হামাস একে ‘আত্মসমর্পণের’ সমতুল্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে। ফলে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতির উদ্যোগের স্থায়িত্ব ছিল মাত্র ছয় ঘণ্টা। গতকাল দুপুরের পর গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করে ইসরায়েল। চলমান সংঘাত নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের নেওয়া যুদ্ধবিরতির উদ্যোগে একে একটি বড় আঘাত হিসেবেই দেখা হচ্ছে। খবর বিবিসি, রয়টার্স ও এএফপির। গাজায় ইসরায়েলের টানা আট দিনের প্রায় একতরফা সামরিক অভিযানের পর মিসর যুদ্ধবিরতির প্রস্তাব করে। গতকাল স্থানীয় সময় সকাল নয়টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। ইসরায়েল সরকার বেঁধে দেওয়া সময়ের সামান্য আগে প্রস্তাবটি অনুমোদন করে হামলা বন্ধ করে। পাশাপাশি হুঁশিয়ারি দেয়, হামাস যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ না করলে তার জবাব হবে কঠিন। প্রয়োজনে সামরিক অভিযানের আওতা বাড়ান...