Posts

Showing posts with the label জীবিকা ও প্রতিবন্ধী

সাগর সেচে মুক্তা এনেছেন শরীফা

Image
আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী |  তারিখ: ২০-০৪-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» নিজের কারখানায় কাজ করছেন নার্গিস আক্তার শরিফা ছবি: শহীদুল ইসলাম হাঁটার জন্য দুটি পা নেই। হাত দুটি ভালো ছিল। আগুন লেগে তারও একটি পুড়ে গেছে। লেখাপড়া শেখার আগ্রহ ছিল। বই-খাতা ছিল না। কাঠি দিয়ে মাটিতে বর্ণমালা লিখতে শিখেছিল। অদম্য ইচ্ছাশক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। একসময় বাবা-মা মারা যান। তবু মনোবল ফুরায় না তাঁর। লেখাপড়া শিখে নিজেই অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেন। পেয়ে যান দেশের প্রথম প্রতিবন্ধী নারী উদ্যোক্তা পুরস্কার। ঠিক সাগর সেচে মুক্তা আনার মতো সাহস দেখানো মেয়েটির নাম নার্গিস আক্তার ওরফে শরীফা। রাজশাহী নগরের রামচন্দ্রপুর মহল্লায় এক দরিদ্র পরিবারে ১৯৮৩ সালে শরীফার জন্ম। বাবা শরিফুল ইসলাম ও মা মসিয়া বেগম। তিন ভাই ও দুই বোনের মধ্যে শরীফা সবার ছোট। তাঁর সবার আদর পাওয়ার কথা ছিল। কিন্তু প্রতিবন্ধিতার কারণে সবার বোঝা হয়ে যান। তাঁর হাঁটুর নিচ থেকে পা দুটি পেছনের দিকে ভাঁজ করা। খেলার সাথিরা ...