Posts

Showing posts with the label ছয় মেয়ের একই সাথে বিয়ে

ছয় মেয়ের নতুন জীবন

Image
নিজস্ব প্রতিবেদক  |  আপডেট: ১৯:৩৯, এপ্রিল ০৩, ২০১৪ ১৮             একসঙ্গে ছয় মেয়ের বিয়ে! চাট্টিখানি কথা নয়। নাকফুল, গয়না, শাড়ি, জুতা, হাতের ব্যাগ থেকে শুরু করে সবকিছুই কিনতে হয়েছে ছয়টি করে। বরদের জন্য শেরোয়ানি, পায়জামাসহ যা কিছু লেগেছে, তা-ও কেনা হয়েছে ছয়টি। এর ফলে সে এক এলাহী কাণ্ড। এ বিয়েতে কনেদের অভিভাবক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাছিমা বেগম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মেশকাত আহমেদ চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। তাঁরা বর-কনেকে দোয়া করেন, বিভিন্ন উপহার দেন। বর-কনের সঙ্গে এক মঞ্চে ছবিও তোলেন। আজ বৃহস্পতিবার দুপুরে এভাবেই ঘটা করে তেজগাঁও সরকারি শিশু পরিবারের ছয় মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এ শিশু পরিবারেই তাঁরা ছোট থেকে বড় হয়েছেন। তাঁরা সবাই এতিম। কারোই বাবা নেই। মা থাকলেও তাঁদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে, এই সমাজে একটি মেয়েকে লেখাপড়া শিখিয়ে বড় করার সামর্থ্য নেই। ঘটা করে বিয়ে...