ক্যাননের কম খরচের প্রিন্টার
অনলাইন ডেস্ক | আপডেট: ১৬:২১, মার্চ ২২, ২০১৪ বাজারে এসেছে ক্যাননের ই৪০০ মডেলের কালি-সাশ্রয়ী প্রিন্টার। প্রিন্টারটি বিপণন করছে জে.এ.এন অ্যাসোসিয়েটস। বিপণনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে ক্যানন পিক্সমা মডেলের মধ্যে এটিই সবচেয়ে কম খরচের প্রিন্টার। প্রিন্টারটির দাম মাত্র সাত হাজার ২০০ টাকা। প্রিন্টার কেনার পরে এর কার্ট্রিজ নিয়ে ঝামেলা কম। এর একটি কার্ট্রিজে ৭০০ পাতা প্রিন্ট করা যায়। কার্টিজের দাম মাত্র ৬০০ টাকা। এ ছাড়াও প্রিন্টারটি আকারে ছোট ও হালকা বলে এটি রাখতে জায়গা কম লাগে। ক্যানন ই৪০০ প্রিন্টারে রয়েছে স্ক্যানার এবং ফটোকপি করার সুবিধা।