Posts

Showing posts with the label ৭ মাসের বাচ্চার পেটে ব্রুণ

সাত মাসের শিশুর পেটের মধ্যে একটি মানব ভ্রূণের মেরুদণ্ড, হাত, পা ও মাথার অস্তিত্ব পাওয়া গেছে

Image
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ 7 পরের সংবাদ» ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাত মাসের এক শিশুর পেটে ২২ সপ্তাহ বয়সী একটি ভ্রূণের অস্তিত্ব পেয়েছেন চিকিৎসকরা। শিশুটির নাম সাজিয়া জান্নাত। জান্নাত জামালপুর সদর উপজেলার দখলপুর গ্রামের শফিকুল ইসলাম ও আঞ্জুমান খাতুনের মেয়ে। ১৩ মার্চ থেকে ঢামেক হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে (২০৩) চিকিৎসাধীন রয়েছে সে। ঢামেক হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. আশরাফ উল হক বলেন, ‘পরীক্ষা করে শিশু সাজিয়ার পেটের মধ্যে একটি মানব ভ্রূণের মেরুদণ্ড, হাত, পা ও মাথার অস্তিত্ব পাওয়া গেছে। ভ্রূণটির বয়স ২২ সপ্তাহ। আগামী বুধবার অপারেশন করার প্রস্তুতি চলছে। আশা করি শিশুটিকে সুস্থ করে তোলা সম্ভব হবে।’ তিনি জানান, গর্ভধারনের সময় শিশুটির মায়ের পেটে জমজ শিশু জন্ম নেয়। তখন তাদের মধ্য থেকে একটি ভ্রুণ বেড়ে ওঠে, অপরটি আর বেড়ে ওঠেনি। এক পর্যায়ে বেড়ে ওঠা ভ্রুণটি গর্ভে থাকা অবস্থায় অপর ভ্রুণটিকে আবৃত করে ফেলে। এতে সাজিয়ার পেটে ওই ভ্রুণটি চলে যায় এবং পরবর্তী সময়ে তার পটেই ওই ভ্রুণটি বেড়ে উঠতে শুরু করে। শিশুটির বাবা শফিকুল ইসলাম জানান, ২০১৪ সালের ১০ সেপ্ট...