Posts

Showing posts with the label computer help

ফোন থেকে কম্পিউটারে তারহীন ফাইল স্থানান্তর

ফোন থেকে কম্পিউটারে কোনো ফাইল স্থানান্তরের জন্য আমরা সচরাচর ডেটা কেবল ব্যবহার করে থাকি। তবে সে জন্য প্রতিবার নতুন করে সেটআপ করে নিতে হয়। তবে আপনি চাইলে কোনো কেবল সংযোগের ঝামেলা ছাড়াই উইন্ডোজ ড্রাইভের মতো আপনার মুঠোফোনের সব বিষয়বস্তু (কনটেন্ট) কম্পিউটারে স্থানান্তর করতে পারেন। ধাপগুলো এমন— প্রথমে গুগল প্লে স্টোরে ঢুকে কোনো একটি ফাইল ম্যানেজার অ্যাপ নামিয়ে নিন। তবে সে অ্যাপে ইএস ফাইল এক্সপ্লোরার বা এমএক্স ফাইল এক্সপ্লোরারের মতো এফটিপি ফাইল স্থানান্তরের সুবিধা থাকতে হবে। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি চালু করুন এবং ‘ভিউ অন পিসি’ বা ‘এফটিপি’ অপশন খুঁজে নিন। এবার আপনার স্মার্টফোন এবং কম্পিউটার একই ওয়াই-ফাইয়ের সঙ্গে সংযুক্ত কি না, তা নিশ্চিত করুন। অ্যাপটিতে এফটিপি স্থানান্তর সক্রিয় করুন। এরপর আপনার কম্পিউটারের ‘মাই কম্পিউটার’ বা ‘দিস পিসি’ অপশনে যান। উইন্ডোর ওপরের অংশ থেকে ‘অ্যাড আ নেটওয়ার্ক লোকেশন’-এ চাপুন। তারপর ‘নেক্সট’ বোতামে ক্লিক করুন। এবার ফাইল ম্যানেজার অ্যাপ থেকে নেটওয়ার্ক ইউআরএল নিয়ে কম্পিউটারে যুক্ত করুন। ‘নেক্সট’ বোতামে ক্লিক করুন এবং চাইলে ইউজার নেম এবং পা...

ল্যাপটপের কিবোর্ড যখন কাজ করে না

রাকিবুল হাসান  |  আপডেট:  ০০:০২, নভেম্বর ০৫, ২০১৫  |  প্রিন্ট সংস্করণ ০ Like       ল্যাপটপ কম্পিউটার ব্যবহারকারীদের কাছে বড় একটি সমস্যা—হঠাৎ কিবোর্ডের কাজ না করা। যন্ত্রাংশ বা সফটওয়্যারের কারণে এমন সমস্যা হতে পারে। কিন্তু কিবোর্ডে কখনো বেশি চাপ পড়লে বা অসাবধানতায় তরল কোনো পদার্থ পড়লে এর বোতামগুলোর সংযোগস্থলে শর্টসার্কিট হতে পারে। তবে বড় ধরনের যন্ত্রাংশজনিত সমস্যা না হলে কয়েকটি কৌশল অবলম্বন করলেই কিবোর্ড আবার সচল হয়ে উঠবে। ডিভাইস সফটওয়্যার পরীক্ষা:  স্টার্ট মেন্যুতে devmgmt.msc লিখুন। ডিভাইস ম্যানেজার এলে ক্লিক করে সেটি খুলুন। অনেক সময় যন্ত্রাংশের সমস্যার কারণে কিবোর্ড ড্রাইভ এখানে লুকিয়ে থাকে। তাই ডিভাইস ম্যানেজারের View-এ ক্লিক করে Show hidden devices-এ ক্লিক করুন। এবার এখানকার তালিকার Keyboards-এ দুই ক্লিক করলে আপনার ল্যাপটপের ডিভাইসের নাম দেখতে পাবেন। এখানে হলুদ ত্রিভুজের মধ্যে বিস্ময়বোধক কোনো চিহ্ন এলে ল্যাপটপ নির্মাতার ওয়েবসাইটে গিয়ে মডেল নম্বর দিয়ে চালক সফটওয়্যার (ড্রাইভার) খুঁজতে হবে এবং এর সর্বশে...

সরাসরি নিজের ফাইলে প্রবেশ ঠেকাতে

০৯ সেপ্টেম্বর, ২০১৫    উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে কুইক অ্যাকসেস নামে নতুন বৈশিষ্ট্য যোগ হয়েছে। এতে ক্লিক করলেই সাম্প্রতিক ব্যবহৃত ফাইল, ফোল্ডার, ডকুমেন্টস দেখা যায়। এটি উইন্ডোজ ৮.১-এ এক্সপ্লোরার নেভিগেশন ফেভারিটস নামে ছিল। উইন্ডোজ ১০ যাঁরা ব্যবহার করছেন, খেয়াল করলেই দেখবেন ফাইল এক্সপ্লোরারে ক্লিক করলে সরাসরি কুইক অ্যাকসেস চলে আসে এবং সম্প্রতি ব্যবহৃত ফাইলগুলো সেখানে দেখা যায়। অনেক সময় এক কম্পিউটার অনেকে ব্যবহার করলে ব্যক্তিগত ফাইল অন্যজন দেখে ফেলার সম্ভাবনা থাকে। চাইলে এটি বন্ধ করতে পারবেন সহজেই। সাধারণত উইন্ডোজ এক্সপ্লোরারে ওপরের বাম পাশের তালিকায় Quick Access থাকে। আর Win Key + E একসঙ্গে উইন্ডোজ এক্সপ্লোরার চালু হবে এবং সরাসরি কুইক অ্যাকসেস ফোল্ডার দেখাবে। এটি বন্ধ করতে এক্সপ্লোরারের ওপরের রিবন থেকে View ট্যাবে ক্লিক করুন। ডান পাশের কোনায় Options বোতামে ক্লিক করুন। তাহলে Folder Options খুলে যাবে। এভাবে খুলতে না পারলে স্টার্ট মেনুতে গিয়ে Folder Options লিখেও খুলতে পারবেন।  এখন ফাইল এক্সপ্লোরারের Open File Explorer to থেকে This PC নির্বাচন করে ওকে করল...