স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই
নাজমুল হক : আগুনে পুড়ে কয়লা হয়েছে, সিদ্ধ হয়েছে, রাজপথ লাল হয়েছে তাজা রক্তে, চার দেয়ালের মাঝে বাঁচার জন্য ছটফট করেছে, কিন্তু বাঁচতে পারেনি, নির্মম মৃত্যু তাদের আলিঙ্গন করেছে। শিশু-কিশোর, যুবক-যুবতী আর মধ্য বয়সীরাও রেহাই পায়নি অস্বাভাবিক মৃত্যু থেকে। মৃত্যু যেন ধীরে ধীরে আমাদের সকল প্রত্যাশা কেড়ে নিচ্ছে। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে। গেল বছরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এর চেয়েও ভয়াবহ অবস্থায় ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়া, পুলিশি অভিযান, গ্রেফতার, পুলিশ কর্তৃক বাড়ি-ঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া, সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, শিবির কর্মীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ প্রভৃতি ছিল নিত্য ঘটনা। আইন ও সালিশ কেন্দ্র (আসাক)-এর সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি-২০১৩ প্রতিবেদনে বলা হয়, এক বছরে সারাদেশে ৫৩ জন গুপ্তহত্যার শিকার হয়েছে। রাজনৈতিক সংঘাতে ৫০৭ জন নিহত, ৭২ জন বিচারবহির্ভূত হত্যাকা-, সন্ত্রাসীদের হামলায় ৩ সাংবাদিক নিহত ও ২৮০ জন আহত, সীমান্তে ২৬ জনকে হত্যা ও ৮১২ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৩...